সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশীকে হস্তান্তর | চ্যানেল খুলনা

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশীকে হস্তান্তর

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ৪০জন নারী ও ২টি শিশু রয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পাচারের শিকার নারীরা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে তারা ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত- বাংলাদেশ দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস্ধসঢ়; এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)

কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা; আটক ৮

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।