সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইডিইবি খুলনা জেনিক নির্বাচন'র তফসিল বাতিল | চ্যানেল খুলনা

আইডিইবি খুলনা জেনিক নির্বাচন’র তফসিল বাতিল

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স , বাংলাদেশ (আইডিইবি)’র খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) এর তফসিল বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২২ জুন কেনিক , সাধারণ সম্পাদকের পত্রানুযায়ী কেন্দ্রের অনুমোদিত ভোটার লিষ্ট ব্যতিরেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা এবং ভোটার তালিকায় ব্যাপক অসংঙ্গতি থাকায় অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিল বাতিল করা হয়।

খুলনা জেনিক নির্বাচন ২০২৩-২০২৫ টার্মের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান গাজী, নির্বাচন কমিশনার মোঃ শাহীন ও নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন হাওলাদার এর স্বাক্ষরিত ২৮ জুন ২০২২ তারিখ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) কার্যক্রম বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , খুলনা জেনিক নির্বাচন ২০২৩-২০২৫ টার্ম এর জন্য গঠিত নির্বাচন কমিশনের সাথে আইডিইবি খুলনা জেনিক নেতৃবৃন্দের মত বিনিময় সভায় ২/১ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদিত ভোটার তালিকা ও গঠনতন্ত্রের সর্বশেষ সংস্করণ খুলনায় পাওয়া যাবে মর্মে নেতৃবৃন্দের পক্ষ থেকে কমিশনকে আশ্বস্ত করা হয় । সে মোতাবেক হাতে সময় নিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় ।
আরো বলা হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী আইডিইবি , জেনিক খুলনা থেকে কেন্দ্রে প্রেরিত ভোটার তালিকা অনুযায়ী নমিনেশন পত্র যাচাই বাছাই সহ কার্যক্রম এগিয়ে নেয়া হয় । কিন্তু কেন্দ্র অনুমোদিত ভোটার লিষ্ট ও সর্বশেষ গঠনতন্ত্রের সংস্করণ কমিশনের হাতে না পৌঁছায় কমিশন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং কেনিক ও খুলনা জেনিকের সাথে বার বার যোগাযোগ করতে থাকে ।
ইতোমধ্যে গত ২২/০৬/২০২২ খ্রিঃ তারিখে স্বাক্ষরিত কেনিক , সাধারণ সম্পাদক মহোদয়ের সূত্রস্থ চনং স্মারকের পত্র অনুযায়ী কেন্দ্রের অনুমোদিত ভোটার লিষ্ট ব্যতিরেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার কোন সুযোগ নাই মর্মে জানানো হয় । একই সাথে খুলনা জেনিক থেকে কেন্দ্রে প্রেরিত ভোটার তালিকায় ব্যাপক অসংগতি রয়েছে মর্মেও চিঠিতে উল্লেখ করা হয় ।
এমতাবস্থায় , নির্বাচন কমিশন , খুলনা জেনিক নির্বাচন ( ২০২৩-২০২৫ টার্ম ) কর্তৃক নং স্মারকের কার্যক্রম বাতিল করা হলো ।
উল্লেখ্য, কেন্দ্র থেকে অনুমোদিত ভোটার তালিকা পাওয়ার পর সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।