সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা

চ্যানেল খুলনা ডেস্কঃ মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানী মোহাম্মদপুর টাউন হল চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান মিয়া চাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানুষ গড়ার কারিগর জনাব ওয়ালিউল্লাহ মাষ্টার।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব ইমতিয়াজ খান বাবুল, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম, ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর আপন ভাগিনা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার এবং আগামী কাউন্সিলের ৩১ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার)সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।