সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ দল | চ্যানেল খুলনা

আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ দল

বিশ্বকাপ শেষে আগামীকাল শুক্রবার দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর আরব আমিরাতে থাকা হবে না বাংলাদেশ দলের। শুক্রবার দুপুরেই দেশের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। প্রায় চার ঘণ্টা বিমান যাত্রা শেষে বাংলাদেশ সময় বিকেল ৫টায় রাজধানী ঢাকায় অবতরণ করবে সব হেরে ফেরা টাইগার বহর।
দেশে ফেরার পর অবশ্য বেশিদিন বিশ্রাম বা বিরতি পাবে না বাংলাদেশ দল। কেননা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার রয়েছে দুইটি টেস্ট ম্যাচ। এ দুই সিরিজের জন্য ১২ তারিখ থেকেই শুরু হয়ে যাবে দলীয় অনুশীলন।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আগামী ৮-৯ তারিখের মধ্যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দেয়া হবে। একইসঙ্গে টেস্ট সিরিজেরও দল ঘোষণা করা হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, বড় শাস্তি আর্জেন্টিনার দুই ফুটবলারের

দুই বছরে ৪০ কোটি টাকা লোকসান, এবার বিপিএল করতে চায় না বিসিবি

হামজার মতো বাংলাদেশে আরও ফুটবলার চান ক্যানিজিয়া

ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফার, অনাস্থা ভোটের হুঁশিয়ারি

দুই কোরিয়া ও মিয়ানমারের গ্রুপে বাংলাদেশ

সাফে বাংলাদেশের গ্রুপে থাকবে কোন কোন দেশ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।