সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ২ দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্কঃ আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন এ আদেশ দেন।

আদালতে বংশাল থানা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আসামি মো. তাজুল ইসলামকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এছাড়া রাষ্ট্রপক্ষ থেকেও জামিনের বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বৃহম্পতিবার প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রেফতার
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুফিয়া আক্তার নামে ভুক্তভোগী এক নারী মোট পাঁচজনের বিরুদ্ধে বংশাল থানায় অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণ দেখিয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (৬২), ব্র্যাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন (৩২), শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ (৪২) এবং নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন (৩৫) এবং ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী (৬৫)।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ কোন্দলে অস্থিরতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় ১ লাখ ২৮ হাজার

খুলনায় প্রধানমন্ত্রী: ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কী লাগে’

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।