সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ কিন্তু প্রপোজ ডে | চ্যানেল খুলনা

আজ কিন্তু প্রপোজ ডে

ভালোবেসে গেলেন শুধু, ভালোবাসা পাওয়া হলো না? ভালোবাসার ভালোলাগা আর ভালোবাসা না পাওয়ার দুঃখ, এই দুই অনুভূতিই মনের ভেতর যুদ্ধ করছে রাত-দিন।  তারপরও ভালোবাসার মানুষটাকে জানানো হয়নি মনের কথা, চাওয়া হয়নি মনের বিনিময়ে মন, এভাবেই কেটে যাচ্ছে মাস পেরিয়ে বছর?

একটু সাহস সঞ্চয় করে আজই( ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে) বলে দিন মনের কথা।
তার হৃদয়ে বাস করার আকুতি-নিজে ভাষা খুঁজে না পেলে সাহায্য নিন কবির প্রেমের গান-কবিতার…তাকে বলুন -ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে…

এ দিনে গোলাপ, চকলেট কিংবা একটি গ্রিটিং কার্ডে জানাতেই পারেন আপনার প্রেমের প্রস্তাব।   সরাসরি বলতে না পারলে অনলানেইও জানিয়ে দিতে পারেন সুন্দর একটি গান বা কবিতার মাধ্যমে।  আর যদি আরো রোমান্টিক করতে চান, তাহলে সন্ধ্যায় কফি খেতে খেতে গল্পে গল্পে জানিয়ে দিন, তাকে ছাড়া আপনার চলবে না।

পারলে প্রিয় মানুষটির পছন্দের কিছু জেনে নিন, তার পছন্দের উপহার দিয়ে প্রপোজ করলে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

তবে একটা কথা, ভালোবাসা বা ভালোবাসা চাওয়ায় কোনো অপরাধ নয়।  আর ভালোবাসা গ্রহণ করা বা প্রত্যাখ্যান করারও পূর্ণ স্বাধীনতা অপরপক্ষের রয়েছে।

কোনো কারণে প্রিয় মানুষটি যদি ভালোবাসা ফিরিয়ে দেয় বা সম্পর্ক তৈরিতে অপরগতা প্রকাশ করে, তাহলে সঙ্গে সঙ্গে নিজেকে ছোট ভাবা বা তাকে শত্রু মনে করা যাবে না।  বরং প্রিয় মানুষটির পাশে বন্ধু হিসেবে থাকা যেতে পারে।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।