সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আজ ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত | চ্যানেল খুলনা

আজ ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের আগে আজ মঙ্গলবার দেশের ব্যাংকগুলোয় শেষ লেনদেন। এদিন বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
লকডাউনের কারণে টানা সাত দিন ব্যাংক বন্ধের আগে ভিড় সামলাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ব্যাংকে ভিড় হতে পারে। এ কারণে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লকডাউনের সাত দিন ব্যাংক বন্ধ থাকার কারণে এটিএম বুথ থেকে দিনে ১ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এর আগে বেশিরভাগ ব্যাংকে কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা যেত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

এলপিজির ১,৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায়

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

রমজান সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।