সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আনকাট সেন্সর পেল বাবু সিদ্দিকীর "ময়নার শেষকথা" | চ্যানেল খুলনা

আনকাট সেন্সর পেল বাবু সিদ্দিকীর “ময়নার শেষকথা”

বাবু সিদ্দিকী পরিচালিত “ময়নার শেষকথা” চলচ্চিত্রটি আনকাট সেন্সর পেল। ১৩ জুন ছবিটির সার্টিফিকেট হাতে পান পরিচালক। সেন্সরবোর্ডে চলচ্চিত্রটি দেখার পরে ভূয়সী প্রশংসা করছে।

বাবু সিদ্দিকী বলেন, আমার প্রথম পরিচালিত চলচ্চিত্র ময়না শেষকথা আনকাট সেন্সর পাওয়ায় এবং সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যদের ভূয়সি প্রশংসা পাওয়ায় আমি ভীষণ উৎসাহিত ও আনন্দিত। এমন প্রশংসা পেয়ে এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কোরবানির ঈদের পরে চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি দেয়ার আশাবাদ ব্যক্ত করেন এ পরিচালক।

ময়নার শেষকথা চলচ্চিত্রটি নিয়ে ভীষণ আশাবাদী বাবু সিদ্দিকী বলেন, এ চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে এটা আমার বিশ্বাস।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মাদক ও যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়েছে এ চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রয়াত সাদেক বাচ্চু, অরুনা বিশ্বাস, বড়দা মিঠু, পীরজাদা শহীদুল হারুন, রাসেল মিয়া, ইরা শিকদার, সানাই মাহবুব ও সাখাওয়াত সাগর।

সংলাপ ও গীত রচনা করেছেন স্বনামধন্য নাট্যকার ও গীতিকার আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন জেকে মজলিস, মাহবুব মিনেল, আলী আশরাফ, মন। চলচ্চিত্রের সংগীতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ফজলুর রহমান বাবু, জেকে মজলিস, জয়ী জামান, মাহবুব মিনেল। ময়নার শেষকথা চলচ্চিত্রটি লাইভ গোল্ড মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে‌। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আজিম খান।

উল্লেখ্য বাবু সিদ্দিকী ইতিমধ্যে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তিনি আরও একটি চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।