সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে : ব্যারিস্টার ওবায়েদ | চ্যানেল খুলনা

আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে : ব্যারিস্টার ওবায়েদ

বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান (ওবায়েদ)।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্মার্ট (রামপাল-মোংলা) গড়ার অঙ্গীকার নিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার বাঁশতলী ইউনিয়ন ও রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান (ওবায়েদ)।

এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অবদান উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামূখী উন্নয়ন চিত্র সংবলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন -বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ একে-অপরের সহযোগিতায় তাদের উৎসব উদযাপন করে থাকে। ঠিক যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশে স্বাধীনতা এনেছিল। বর্তমানে দেশ ও জাতির শান্তির জন্য এবং দেশের চলমান উন্নয়নকে গতিশীল করতে সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে আবারও সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে তিনি নৌকা মার্কাকে নির্বাচিত করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।