সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আলমডাঙ্গায় ‘দ্বীন প্রচারে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আলমডাঙ্গায় ‘দ্বীন প্রচারে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারীরিতে ইসলামিক কালচারাল সেন্টার ‘আবর্তন’ আলমডাঙ্গা দারুস সুন্নাহ নুরানী একাডেমীর হলরুমে ‘দ্বীন প্রচারে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেমিনারটি হাফেজ মাহদী হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে দশটায় শুরু হয় এবং মাওলানা আকরাম হুসাইন সাইরাফির দুআর মাধ্যমে সাড়ে বারোটায় শেষ হয়।
মাহফিল উদ্দীন মানিকের উপস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ‘প্রাক্টিসিং মুসলিম’ গ্রন্থের লেখক নাদিউজ্জামান খান রিজভী। তাছাড়া সংশ্লিষ্ট বিষয় স্বরচিত আরবি প্রবন্ধ পাঠ ও দেশাত্মবোধক নাশীদ উপস্থাপন করেন হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ। অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন, কারিমিয়া কেরাআতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ, কাবিলনগর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি, আনন্দধাম মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর পরিচালক আশরাফুল আলম, দারুল ইসলাম নুরানী একাডেমীর শিক্ষক মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।

সেমিনারটিতে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।