সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আসাদুজ্জামান রাসেলের নানী শাশুড়ী’র ইন্তেকাল : নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শোক | চ্যানেল খুলনা

আসাদুজ্জামান রাসেলের নানী শাশুড়ী’র ইন্তেকাল : নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শোক

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল এর নানী শাশুড়ী আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বার্ধক্যজনিত কারণে রবিবার বেলা ১২ টায় নগরীর ময়লাপোতাস্থ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ মাগরিব বাগেরহাটের ফকিরহাট দোহাজারি মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

আমেনা বেগমের মৃত্যুতে পৃথক পৃথক শোক বিবৃতি দিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ। পৃথক পৃথক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।