সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, ভোগান্তিতে বেনাপোলের পাসপোর্ট যাত্রীরা | চ্যানেল খুলনা

ইমিগ্রেশন সার্ভারে ত্রুটি, ভোগান্তিতে বেনাপোলের পাসপোর্ট যাত্রীরা

অনলাইন ডেস্কঃবেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন সার্ভার ত্রুটিতে পাসপোর্টের ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ায় দেশ-বিদেশি হাজারো পাসপোর্ট যাত্রী আটকা পড়ে আছেন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সার্ভার অচল রয়েছে বলে জানান যাত্রীরা।

সূত্রে জানা যায়, ব্যবসা-চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে প্রতিদিন বেনাপোল দিয়ে সাড়ে পাঁচ থেকে সাত হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু মাঝে মধ্যেই অনলাইন প্রক্রিয়ায় পাসপোর্টের কাজ করতে গিয়ে সার্ভার সমস্যায় আটকা পড়েন যাত্রীরা।

এ দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে পাসপোর্ট যাত্রীদের বিশ্রামের কোনো ব্যবস্থা নেই। বেনাপোল ইমিগ্রেশন ভবনের পাশেই একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থাকলেও সেখানে শতাধিক যাত্রী বিশ্রামের জায়গা নেই। ফলে এ ধরনের সমস্যায় পড়লে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।

ভারতগামী পাসপোর্টে যাত্রী আনুস সিং বলেন, ভোর ৬টা থেকে ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে আছি। অনলাইনে সমস্যার কারণে পাসপোর্টের কাজ সম্পূর্ণ হচ্ছে না। এ ধরনের সমস্যায় এখানে বিকল্প ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ইঞ্জিনিয়াররা সার্ভার সচলের চেষ্টা করছেন। সচল হলেই পাসপোর্টেও কাজ শুরু হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।