সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
উজিসির এপিএ মূল্যায়নে খুবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

উজিসির এপিএ মূল্যায়নে খুবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বিমাসিক সভা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র সংশোধন, সার্বিক কর্মসম্পাদন বাস্তবায়ন ও সূচকসমূহ অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য বলেন, এবছর ইউজিসির এপিএ মূল্যায়নে এ যাবতকালের সর্বোচ্চ ৯৫.৪৭ নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ অভূতপূর্ব ও গৌরবময় অর্জনে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এক্ষেত্রে বিগত দিনের ন্যায় গুরুত্বের সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এবছর যেসব ক্রাইটেরিয়ায় কম স্কোর এসেছে সেসব বিষয়ে জোর দিতে হবে। কোথায় কি ঘাটতি আছে তা পূরণে সচেষ্ট হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপিএ কমিটির সদস্য আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, উপ-উপাচার্যের সচিব মো. হেমায়েত মিয়া, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মঈনুল হোসেন, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।