সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
উজ্জ্বল ত্বকের জন্য খান ভিটামিন সি সমৃদ্ধ তিন ফল | চ্যানেল খুলনা

উজ্জ্বল ত্বকের জন্য খান ভিটামিন সি সমৃদ্ধ তিন ফল

স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নেও খাবারের গুরুত্ব রয়েছে। নরম কোমল ও তারুণ্য ভরা ত্বক পেতে খাবারের দিকে নজর দিতেই হবে।

তবে আমরা অনেকেই জানি না যে, কোন খাবার ডায়েটে যুক্ত করবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন।

ভারতের বিখ্যাত ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুস্বাস্থ্যের জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি।

কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোলাজেন উৎপাদন বাড়িয়ে বাইরের স্বাস্থ্য বা সৌন্দর্য বাড়ায়।

তাই প্রতিদিন খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা জরুরি।

আসুন জেনে নিই ভিটামিন সি সমৃদ্ধ তিন ফল

আপেল

প্রতিদিন একটি আপেল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ ও সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের স্বাস্থ্যে দারুণ উপকারী। এ ছাড়া ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে মুক্ত রাখতে সাহায্য করে। আপেল ত্বকের রুক্ষতা ও বয়সের ছাপের কমাতে সাহায্য করে।

আনারস

আনারসে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ ও কে। এতে আরও রয়েছে ব্রমেলেইন নামের উপাদান। এসব উপাদান আপনার ত্বককে ব্রণমুক্ত রাখে।

কমলালেবু

ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু সারা বছরই পাওয়া যায়। প্রতিদিন যদি আপনি কমলালেবু গ্রহণ করেন, তা হলে ব্রণ থেকে দূরে রাখবে। এতে রয়েছে প্রাকৃতিক তেল, যা ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।