সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একদিনের মধ্যে পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

একদিনের মধ্যে পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। সংসদে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন তিনি।

বুধবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর একটি বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছিলেন এ সোশ্যাল ডেমোক্র্যাট নেতা। কিন্তু তাতে সমর্থন দেয়নি জোটসঙ্গী গ্রিন পার্টি। বরং বিরোধী জোটের তোলে প্রস্তাবে সায় দিয়েছে তারা।

এতেই ক্ষুব্ধ হয়ে দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টা যেতে না যেতেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন অ্যান্ডারসন। তবে ৫৪ বছর বয়সী এ নেতা স্পিকারকে জানিয়েছেন, তিনি একক দলীয় সরকার, অর্থাৎ তার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সরকারে নেতৃত্ব দিতে আগ্রহী।

নতুন প্রধানমন্ত্রীর বাজেট প্রস্তাবে বিরোধিতা করা প্রসঙ্গে গ্রিন পার্টি বলেছে, তারা অতি-ডানদের সঙ্গে প্রথমবারের মতো খসড়া বাজেট মেনে নিতে পারেনি।

পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, পরবর্তী করণীয় নির্ধারণে তিনি দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।

এর আগে, বুধবার দিনের প্রথমভাগে সুইডিশ আইনের জটিল মারপ্যাঁচে মাত্র এক ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ম্যাগডালেনা অ্যান্ডারসন। সুইডিশ পার্লামেন্ট বা রিক্সড্যাগের ৩৪৯ সদস্যের মধ্যে অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন ১১৭ জন, বিপক্ষে ভোট পড়ে ১৭৪টি। আর ভোটদান থেকে বিরত থাকেন ৫৭ সদস্য।

সুইডেনের নিয়ম অনুসারে, প্রধানমন্ত্রী হতে কারও তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ার দরকার নেই, শুধু সংখ্যাগরিষ্ঠ সদস্য তার বিরোধিতা না করলেই হলো।

সেই মতে অ্যান্ডারসনের পক্ষে ভোটের সঙ্গে বিরত থাকা সদস্যদের সংখ্যা যোগ হয়ে বিপক্ষ ভোটের সমান হয়ে যায়। আর তাতেই প্রথমবারের মতো কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পায় সুইডেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।