সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার এলপিএল খেলতে শ্রীলঙ্কার পথে লিটন | চ্যানেল খুলনা

গড় ২১.৭১, স্ট্রাইকরেট ১০০.৬৬

এবার এলপিএল খেলতে শ্রীলঙ্কার পথে লিটন

লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক এসেছে লিটন কুমার দাসের। এলপিএল খেলতে ইতোমধ্যেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিটন। সেখানে গল টাইগান্সের হয়ে খেলবেন তিনি। একই দলে আগে থেকেই খেলছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (১২ আগস্ট) দুপুরে শ্রীলংকার বিমান ধরেছেন লিটন। বিমানযাত্রার একটা ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘কলম্বোর পথে’।

এলপিএল খেলতে এই মুহূর্তে বাংলাদেশের তিন ক্রিকেটার আছেন শ্রীলংকায়। সাকিব আল হাসানের সঙ্গে আছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন। উল্লেখ্য, এলপিএলের ছয় ম্যাচ খেলে কদিন আগে দেশে ফিরেছেন তৌহিদ হৃদয়। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এলপিএল খেলাটা দারুণই হবে। কারণ কিছুদিন পরই এশিয়া কাপ। যার বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।

সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে ফিরেছেন লিটন। সারে জাগুয়াসের হয়ে অবশ্য খুব ভালো পারফর্ম করতে পারেননি। সেখানে ৮ ম্যাচ খেলে ১৫২ রান করেছেন। গড় ২১.৭১, স্ট্রাইকরেট ১০০.৬৬।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

প্রতিদিনই মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি: কাসেমিরো

আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক

আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ, দেখুন কারা আছে

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’ : দি মারিয়া

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।