সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার নতুন ৪ মন্ত্রী নিয়োগ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট | চ্যানেল খুলনা

এবার নতুন ৪ মন্ত্রী নিয়োগ দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নতুন চার মন্ত্রী নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। শনিবার (১৪ মে) নিজ দল পদুজানা পারামুনার চার সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। এই চারজনই গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন।
নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জি এল পেইরিস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়ে দিনেশ গুনাবর্ধনে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে কাঞ্চা ওয়াইজেসেকরা এবং আরবান ডেভোলপমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রণালয়ে প্রসন্ন রানাতুঙ্গা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া।
রনিলকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগকে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ জনগণই ভালোভাবে নেয়নি। তারা মনে করে রনিল রাজাপক্ষে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠদের একজন।
টানা বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচাতে পরে মাহিন্দাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।