সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওজোপাডিকোতে যোগদানকৃত সহকারী প্রকৗেশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী | চ্যানেল খুলনা

ওজোপাডিকোতে যোগদানকৃত সহকারী প্রকৗেশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)’র সহকারী প্রকৗেশলীদেরকে গুণগত, মানসম্পন্ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া এবং সৎ ও নিষ্ঠাবান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার আহবান জানান ওজোপাডিকো’র চেয়ারম্যান এস এম এনামুল কবির।
বৃহস্পতিবার ওজোপাডিকো’র ট্রেনিং ইন্সটিটিউটে নব-যোগদানকৃত সহকারী প্রকৗেশলীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ- মহাব্যবস্থাপক (প্রশাসন) ও কোম্পানি সচিব (অতি: দা:) মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (পরিচালন) প্রকৌঃ মোহা: শামসুল আলম, নির্বাহী পরিচালক (অর্থ)-(অতি: দা:) এ এন এম মোস্তাফিজুর রহমান, মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আলমগীর কবীর।

এ সময় নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ও প্রশাসন -(অতি: দা:) প্রকৌ: মো: আখেরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ওজোপাডিকো ট্রেনিং ইন্সটিটিউটের নির্বাহী প্রকৌ: মো: হাবিবুর রহমান।

উল্লেখ্য, মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে নব-যোগদানকৃত ৪৭ জন সহকারী প্রকৗেশলীগণকে বিবিধ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম হল পাওয়ার সেক্টর সর্ম্পকে আলোচনা, ই-নথু, ইআরপি সার্ভিস রুলস, অডিট, বিদ্যুৎ আইন, তথ্য অধিকার আইন, আর্থিক বিধি, ওজোপাডিকো’র বাণিজ্যিক কার্যক্রম ভ্যাট, ট্যাক্স, প্রকিউরমেন্ট সফটওয়ার, মাইক্রোসফট ওর্য়াড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মানিবয় আচরণের নিয়ম কানুন, ড্রেস কোড, শারীরিক শিক্ষাসহ প্রতিষ্ঠান সর্ম্পকিত নানা বিষয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য

চোখের যত্ন নেয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি : কেসিসি প্রশাসক

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।