সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপিলমুনিতে অগ্নিকান্ডে দুটি দোকানের মালামাল ভষ্মীভূত : ইউএনও'র ঘটনাস্থল পরিদর্শন | চ্যানেল খুলনা

কপিলমুনিতে অগ্নিকান্ডে দুটি দোকানের মালামাল ভষ্মীভূত : ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

কপিলমুনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দু’টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে আগুন লেগে সদরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শশাঙ্ক ও বাপ্পীর মুদি দোকানের সকল মালামাল পুড়ে ভষ্মীভূত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছানোর আগেই দু’টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে ছুটে আসেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, দোকানের বৈদ্যুতিক মিটার থেকে সর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে। এরপর পর্যাক্রমে দোকানের তেলের ব্যারেলে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়দের শতশত স্বেচ্ছাসেবীরা কপোতাক্ষ নদী থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুণ নিয়ন্ত্রনে না আসলে আশ-পাশের আরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঠিক কি পরিমাণ ক্ষতিসাধন হয়েছে এখন পর্যন্ত তা জানা সম্ভব হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জাগ্রত তরুণ সংঘের নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা

শহীদদের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : মাহফুজুর রহমান

গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল : পুলিশ কমিশনার

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।