সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার ভুয়া রিপোর্ট দিয়ে টাকা আদায়ের অভিযোগে ডা. সাবরিনা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

করোনার ভুয়া রিপোর্ট দিয়ে টাকা আদায়ের অভিযোগে ডা. সাবরিনা গ্রেপ্তার

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত-সংশ্লিষ্টরা এই তথ্য জানিয়েছেন।

এর আগে একই দিন করোনাভাইরাসের ভুয়া নমুনা পরীক্ষার ঘটনায় ডা. সাবরিনাকে তেজগাঁও ডিসির কার্যালয়ে জিঞ্জাসাবাদের জন্য ডেকে নেয়া হয়।

করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিয়ে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর প্রতারণার নেপথ্যে ছিলেন তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে ১৫ হাজারেরও বেশি করোনার ভুয়া টেস্ট রিপোর্ট।

এরই মধ্যে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ডা. সাবরিনার স্বামী আরিফসহ ছয়জন।

ছবি- এম খোকন সিকদার

এদিকে ডা. সাবরিনার বিষয়ে তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক হিসেবে চাকরিতে থেকেই জেকেজির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। কীভাবে, কার মাধ্যমে তিনি এ কাজ হাতিয়েছেন, সে ব্যাপারে চলছে অনুসন্ধান। জেকেজির প্রতারণা থেকে ডা. সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।