সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় মারা গেলেন মাদক নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক | চ্যানেল খুলনা

করোনায় মারা গেলেন মাদক নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক

করোনাভাইরাসের কাছে হেরে চিরবিদায় নিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মেধাবী অফিসার ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবুল আলা মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (৬ জুলাই) রাত ৮টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
জানা গেছে, হাফিজুর রহমান ২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে অধিদফতরে যোগদান করেছিলেন। ২১ বছরের কর্মজীবনে তিনি বরিশাল, রাজশাহী ও যশোরসহ বিভিন্ন অধিদফতরে চাকরি করেছেন। এ ছাড়া তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়া তৈরির ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে ডিএনসি পরিবার শোক প্রকাশ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।