সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় ৪১ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,৭৭৫ | চ্যানেল খুলনা

করোনায় ৪১ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,৭৭৫

চ্যানেল খুলনা ডেস্কঃমহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৮৮৮ জনে পৌঁছালো।প্রথম কোভিড-১৯ শনাক্তের ১১৬তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৮টি ল্যাবে ১৭ হাজার ৮৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২,৪৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৬২ হাজার ১০২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।
মারা গেছেন: ১ হাজার ৮৮৮ জন।
মোট সুস্থ: ৬২ হাজার ১০২ জন।
মোট নমুনা পরীক্ষা: ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ৬ লাখ ২০৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৮ লাখ ১২ হাজার ৭৬ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ১৪ হাজার ২৯৮ জনের। বাকী ৪২ লাখ ৭৩ হাজার ৮২৯ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৭ লাখ ২৭ হাজার ৯৯৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৪১ লাখ ৯৯ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৪ লাখ ৮ হাজার ৪৮৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ৫৪ হাজার ৪০৫।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

বাংলাদেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত ১২ হাজারের বেশি নারী

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।