সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় চ্যানেল খুলনার দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় চ্যানেল খুলনার দোয়া মাহফিল

খুলনায় করোনা আক্রান্ত সাংবাদিকের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। খুলনায় গত এক মাসে করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১২জন সাংবাদিক। আক্রান্ত সবাই আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকেই সুস্থ হয়েছেন। এবং সম্প্রতি চ্যানেল খুলনায় সম্পৃক্ত অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। তাই এসব সাংবাদিকসহ করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১০ জুলাই) বাদ আসর চ্যানেল খুলনার অফিস সংলগ্ন টেক্সটাইল মিলস জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল খুলনার উপদেষ্টা এস এম নূর হাসান জনি, সিএনই এইচ আর তানজির, বেল্লাল হোসেন সজল, আলমগীর হোসেন রানা, মোঃ মিজানুর রহমান, প্রান্ত বিশ্বাস সহ অন্যান্য সহকর্মীবৃন্দ।
দোয়া মাহফিল শেষে করোনায় অকালে মৃত্যুবরণ করা দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা এবং করোনা মহামারি থেকে মুক্তির প্রার্থনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন টেক্সটাইল মিলস জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।