সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাঁঠালবাড়ী ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ | চ্যানেল খুলনা

কাঁঠালবাড়ী ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

চ্যানেল খুলনা ডেস্কঃ আগামীকাল শনিবার ঈদের ছুটি শেষ হওয়ায় শুক্রবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটে। টানা ৯ দিন প্রিয়জনের সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশে পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা কাঁঠালবাড়ী ঘাট হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। এ রুটে চলাচলকারী ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও প্রায় ২ শতাধিক স্পিডবোট সার্বক্ষণিক ব্যস্ত রয়েছে যাত্রী পারাপারে। শুক্রবার সকাল থেকে যাত্রীদের চাপ দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে বলে ধারণা ঘাট সংশ্লিষ্টদের।

এদিকে শিমুলিয়া ঘাটের কাছে পদ্মায় প্রবল স্রোত ও ঢেউ থাকায় লঞ্চ ও স্পিডবোটের তুলনায় যাত্রীরা ফেরিতে করে পার হচ্ছেন। ঘাটে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, স্কাউট, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আ. সালাম মিয়া জানান, আবহাওয়া শান্ত থাকায় সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকেই কর্মস্থলে ফিরছে মানুষ। তবে এখনও ঘরমুখো মানুষের চাপ রয়েছে ঘাট এলাকায়। লঞ্চ, স্পিডবোটের পাশাপাশি ফেরিতে পরিবহনের চেয়ে যাত্রীদের ভিড় বেশি রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।