সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে অসহায় প্রসূতি নারী চিকিৎসার দায়িত্ব নিলেন নার্গিস আক্তার হাদিয়া | চ্যানেল খুলনা

কাউখালীতে অসহায় প্রসূতি নারী চিকিৎসার দায়িত্ব নিলেন নার্গিস আক্তার হাদিয়া

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে এক অসহায় প্রসূতি নারী রাশিদার চিকিৎসার দায়িত্ব নিলেন কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া। জানা যায়, কাউখালী উপজেলার আইরণ গ্রামের আবাসনে থাকা রিকসা চালক আলনগীরের স্ত্রী রাশিদা গত মঙ্গলবার কাউখালী সদরের প্রাইভেট মা ক্লিনিকে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা এবং টেষ্ট করার পরে ডাক্তার জানিয়েছেন রোগীর নরমাল ডেলিভারির করার কোন সুযোগ নেই। সিজার করা বাধ্যতা মূলক হয়ে দাড়িয়েছে। সিজার করার কথা শুনে দরিদ্র পরিবারটি টাকার জন্য চিন্তিত হয়ে পরে। টাকার অভাবে সিজার করতে পারছেনা প্রসূতি নারী রাশিদার বিষয়টি যোগযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়ার চোখে পড়ার সাথে সাথে বুধাবার রাতে ভাইস চেয়ারম্যান মা ক্লিনিকে এসে প্রসূতি রাশিদার খোজ খরব নেন এবং চিকিৎসার সব খরচ তার হাতে তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও মা ক্লিনিকের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। বুধবার রাতেই রাশিদার সিজার সম্পন্ন হয়। রাশিদা একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন। মা ও মেয়ে দুজনই ভালো আছেন।
উল্লেখ্য রাশিদার ৪ বছরের একটি ছেলে রয়েছে, তার নাম গোলাম রাব্বানি। রাশিদার প্রথম সন্তান মা ক্লিনিকেই নরমাল ডেলিভারি হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নদী থেকে উদ্ধার দুই মরদেহের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

কামারখন্দে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, পাশে বিয়ের লাল শাড়ি

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।