সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থী প্রতিপক্ষের আঘাতে যখম | চ্যানেল খুলনা

কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থী প্রতিপক্ষের আঘাতে যখম

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মনিরুজ্জামান হাওলাদারের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন হাওলাদার বুধবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি যাবার পথে একই ইউনিয়নের সয়না গ্রামের মোঃ খোকনের ছেলে সবুজের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায় সবুজ তার দলবল নিয়ে আলামিনের উপর চড়াও হয়ে হামলা করে। আলামিন গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আলামিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আলামিনের মা আসিফা বেগম বাদী হয় কাউখালী থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সবুজ বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে আলামিন রাস্তায় পড়ে আহত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

হানিট্র্যাপে ফেলে বাবাকে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।