সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ | চ্যানেল খুলনা

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার দুই হাজার ২০০  জন কৃষকদের মাঝে  ২০২২ ২৩ অর্থবছরে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবে সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরাম সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।