সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে (১২ মে) উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা, ডাক্তার তৌফিক হাসান সৌরভ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান শাকির, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২ টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬ টি দ্বিতল প্রাইমারি, ১৭ টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।