সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী | চ্যানেল খুলনা

কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। জানা গেছে, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কাঁঠালি খালের আগায় শরিফ বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে। এই সাঁকো দিয়ে উত্তর হোগলা, জব্দ কাঠি, রোঙ্গা কাটিসহ ৪/ ৫ গ্রামের লোকজন এই সাঁকো ব্যবহার করে। এলাকাবাসী নিজাম শরীফ ও হাফিজুর রহমান জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী এই সাঁকো ব্যবহার করে। হোগলা গ্রামের মেম্বার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে লোক চলাচলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, সাঁকোটি নির্মাণ করার জন্য উপজেলা পরিষদে রেজুলেশন করে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।