সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ পাওয়া গেছে | চ্যানেল খুলনা

কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ পাওয়া গেছে

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী সদরে পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আদর্শ নিম্ন মাধ্যমিক ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ ফুট ড্রেন নির্মাণের কাজ পুরাতন ইট ব্যবহার করার স্থানীয় জনগণ বিক্ষিপ্ত হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা গেছে, ভবন ভাঙ্গার পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে মেসাস কাজী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণ কাজ করা যাবে না। তিনি আরো জানান, অতিরিক্ত সময় ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে মোবাইল করলে মোবাইল রিসিভ করেনি। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, বিষয়টা খুবই দুঃখজনক। সদর রাস্তার ড্রেন ঠিকাদার প্রতিষ্ঠান এভাবে করে কিভাবে। বিষয়টা আমি দেখছি। এদিকে ওই প্রতিষ্ঠান কাউখালী বাজারে ভিতরে ড্রেনে কাজ করে অধিকাংশ ড্রেনের উপর ঢাকনা দেয়নি। ফলে ড্রেনের ভিতর ময়লা আবর্জনা ফালাবার ফলে মশা মাছি সহ বিভিন্ন ধরনের জীবানু তৈরি হচ্ছে। পানি চলাচলের বিঘ্ন ঘটছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।