সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালী রঘুনাথপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা | চ্যানেল খুলনা

কাউখালী রঘুনাথপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকালে সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ রুস্তুম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আবদুস শহীদ, সহ সভাপতি মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার শীল, ইউয়িন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল সহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি সদস্য আকবর হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার, সহ প্রচার সম্পাদক আঃ ছালাম, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সোলায়মান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।