সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাশ্মীর থেকে ফিরলেন ধোনি | চ্যানেল খুলনা

কাশ্মীর থেকে ফিরলেন ধোনি

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে ১৫ দিনের জন্য কর্মরত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেনাবাহিনীর অংশ হিসেবে এ ১৫ দিন ধোনি জম্মু ও কাশ্মীর সীমান্তে দায়িত্বরত ছিলেন।
১৫ দিনের চাকরির মেয়াদ শেষে কাশ্মীর থেকে স্ত্রী ও সন্তান নিয়ে দিল্লীতে ফিরেছেন ধোনি। গত ৩১ জুলাই ধোনি সেনা সদস্য হিসেবে কাশ্মীরে তার ডিউটি শুরু করেন। সেখানে তিনি ছিলেন পুলওয়ামা জেলার খেরু অঞ্চলে। অন্যান্য সেনার মতো ধোনিও সীমান্ত পাহারা দেন, টহল দেন ও যুদ্ধের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।

এর আগেই ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হন ধোনি। তাই পদাধিকার বলে ১৫ দিন সীমান্তে টহলের দায়িত্ব পালন করেন বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।

ভারতীয় সেনাবাহিনীর সংরক্ষিত এই ফোর্সে সাধারণত বেসামরিক লোকজন স্বল্প পরিসরে সেনাদের সহায়তায় কাজ করতে পারেন। ধোনি যে ফোর্সের সঙ্গে কাজ করেছেন তার নাম ‘ভিক্টর ফোর্স’।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

৯ গোলে হারের পর নাইট ক্লাবে বাংলাদেশী ফুটবলার  সাদ-সোহেল

ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ

পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কার সিরিজে বড় দায়িত্বে বাংলাদেশের সৈকত

মেসির বিদায়ী ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ বেনিন

টানা দুই হারে আসিয়ান কাপে পয়েন্টশূন্য বাংলাদেশ

নকআউট ম্যাচে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সালাহ উদ্দীন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।