সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ | চ্যানেল খুলনা

কুয়েটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পহেলা বৈশাখ ১৪৩০ “শুভ বাংলা নববর্ষ” উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘গানে গানে বর্ষবরণ’ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন।
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালযের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখ থেকে শোভাযাত্রা শুরু হয়ে ফুলবাড়ীগেট, খুলনা-যশোর মহাসড়কসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে সমাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা মঙ্গল শোভাযাত্রায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।