সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ | চ্যানেল খুলনা

ট্রাক-সিএনজির সংঘর্ষ

কুষ্টিয়ায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

চ্যানেল খুলনা ডেস্কঃ দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়ায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউস যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের আব্দুস সালামের ছেলে মেজবাউল ওরফে মাসুম (৩৫), তার মা মাহমুদা খাতুন (৫৫), স্ত্রী রুনা বেগম (২৬), ছেলে রুজভী (৯ মাস) ও সিএনজির ড্রাইভার মো. জামান (৩২)।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি তদন্ত সুভ্র প্রকাশ দাস  জানান, বিকাল ৩টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি কুষ্টিয়ার অভিমুখে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন। এছাড়া আহতদের মধ্যে মাহমুদা খাতুন ও তার নয় মাস বয়সী শিশু রুজভীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

অপরদিকে দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা মেজবাউল ও তার মা মাহমুদা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।