সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকা থেকে গোলাম মোস্তফা (৪৮) নামে এক কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোলাম মোস্তফার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়ার ভোমর গাঁ এলাকায়। তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের সাহিত্যের শিক্ষক গোলাম মোস্তফা কমলাপুর এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, কমলাপুরের আফজাল হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিগত চার-পাঁচ মাস ধরে ভাড়া থাকতেন। শুক্রবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক আফজাল হোসেন ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ওই শিক্ষকের মরদেহ দেখতে পায়।

কুষ্টিয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহা. আব্দুল কুদ্দুস জানান, ওই শিক্ষকের ঘরে ঢুকে বাথরুমের সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। টয়লেটের পানির কল ছাড়া ছিল। নিহতের দু’টি মোবাইল ফোন বন্ধ অবস্থায় খাবার টেবিলের ওপর ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিশনার নাইমুল ইসলাম বলেন, পরে মোস্তফার বন্ধ মোবাইল ফোনে চার্জ দিয়ে চালু করা হয়। পরে নিহতের বোনের মেয়ে ওই ফোনে কল করে জানান, ফোন বন্ধ থাকার কারণে গত রোববার (২৪ জানুয়ারি) থেকে পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।