সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় নিখোঁজ যুবকের বালিচাপা মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় নিখোঁজ যুবকের বালিচাপা মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পদ্মা নদী সংলগ্ন তালবাড়িয়া বালিঘাট থেকে জাহারুল ইসলাম (২২) নামে নিখোঁজ এক যুবকের বালিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহারুল ওই উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহ এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় ট্রলি নিয়ে বালি নেওয়ার জন্য তালবাড়িয়া ঘাটে যান জাহারুল। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বাংলানিউজকে জানান, সকালে তালবাড়িয়া বালি ঘাটে বালি তোলার সময় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহারুল নিখোঁজের ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।