সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে জরিমানা | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্ট মালিককে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব ১২ কুষ্টিয়ার সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

তাদের সহায়তা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এ সময় ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করে। র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, শহরের কিছু রেস্টুরেন্টে অস্বাস্থকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।