সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়া হাসপাতালে প্রাণ গেল আরও ১৮ জনের | চ্যানেল খুলনা

কুষ্টিয়া হাসপাতালে প্রাণ গেল আরও ১৮ জনের

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (০১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৪৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯১ জন এবং ৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৭ জনে। নতুন ১৮১ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৬ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৩১ জন, কুমারখালীর আটজন, ভেড়ামারার চারজন, মিরপুরের ২৯ জন এবং খোকসা উপজেলার ১৩ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৮৭ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮১ হাজার ৩৭১ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫০ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮১৮ জন।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।