সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩০ জুলাই শনিবার দুই দিনব্যাপী ১ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ইউজিসি এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন টিপিসি চেয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, জেনারেল চেয়ার কুয়েট আইআইসিটি এর ডাইরেক্টর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ এবং কনফারেন্সের জেনারেল সেক্রেটারী প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন আইসিআইসিটিডি-২০২২ এর অংশগ্রহনকারীদের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশিদ বেস্ট পেপার এ্যাওয়ার্ড ও বেস্ট ফিমেল অথর এন্ড প্রেজেন্টেশন এ্যাওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য, ২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, ৫ টি কি-নোট স্পিচ, ৩ টি ইনভাইটেড টকস, ১ টি সেমিনার এবং ৩ টি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহন করেছেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।