সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে আন্তঃ বিশ্ববিদ্যালয় বির্তক উৎসবের সমাপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে আন্তঃ বিশ্ববিদ্যালয় বির্তক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং সোসাইটি’র (কেডিএস) আয়োজনে “আন্তঃ বিশ্ববিদ্যালয় বির্তক উৎসব ২০২২” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বির্তক অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের,কেডিএস এর মডারেটর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব,সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) পলাশ চন্দ্র দাস। দুই দিনব্যাপী সংসদীয় মডেলের বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল বিতর্কে ডিইউআইবিএ এবং বিইউপি বিশ্ববিদ্যালয় পরস্পরের মুখোমুখি হয়। বিতর্ক শেষে ডিইউআইবিএ চ্যাম্পিয়ন এবং বিইউপি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।