সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার | চ্যানেল খুলনা

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ অক্টোবর, ২০১৯ শুক্রবার সকাল ০৯.৩০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত কুয়েট ক্যাম্পাসসহ (১৩০৬৭-২১৩৫৪) নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (২১৩৫৫-২২১১৪), এইচএসটিটিআই (২২১১৫-২২৩৪৮) এবং নগরীর বয়রাস্থ খুলনা সরকারি মহিলা কলেজ
(১০০০১-১১৮৬০) ও সরকারি মডেল স্কুল এন্ড কলেজে (১১৮৬১-১৩০৬৬) অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ধসঢ়; সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ- গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, গণমাধ্যম কর্মীগণ, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।
আগামী ০৬ নভেম্বর, ২০১৯ খ্রিঃ বুধবার ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং ভর্তির তারিখ ঘোষনা করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।