সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেইউজের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেইউজের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা গতকাল শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্য কল্যাণ তহবিল গঠন, বকেয়া সদস্য চাঁদা আদায়, সদস্য যাচাই-বাছাই ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া আসন্ন জুনের দ্বিতীয় সপ্তাহে সাধারণ সভা ও পরিবারের সদস্যদের মিলনমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সদস্য যাচাই-বাছাই ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি শক্তিশালী উপ-কমিটি গঠন এবং মিলনমেলা অনুষ্ঠান সফল করতে একটি সাব কমিটি গঠনের সিদ্ধান্ত নয়া হয়। সভার শুরুতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদের সুস্থতা কামনা এবং একুশে ফেব্রুয়ারির গানের রচয়িতা, বিশিষ্ট কলামিস্ট আব্দুর গফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।