সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেইউজের ২৯ জুনের নির্বাচন বর্জন | চ্যানেল খুলনা

কেইউজের ২৯ জুনের নির্বাচন বর্জন

অনিয়মতান্তিক ভাবে গঠিত নির্বাচন কমিটির  চেয়ারম্যান  মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ  ঘোষিত  কেইউজের  ২৯ জুনের নির্বাচন বৈধ নয়।একটি পক্ষকে অবৈধপন্থায় নির্বাচিত করার অশুভ তৎপরতায় লিপ্ত হয়েছে  তথাকথিত এই নির্বাচন কমিটি।  আরো  যেসব অভিযোগ রয়েছে  তা হলো-কিছু সংখ্যক সদস্য ভোটার তালিকা নিয়ে আপত্তি প্রদান করে যা আমলে নেয়া হয়নি, দুইজন সদস্যের সদস্য পদ নিয়ে আদালতে মামলা আছে মর্মে আপত্তি দেয়া হলেও আমলে নেয়া হয়নি এমনকি সবশেষে নির্বাচন থেকে সরে আসার সিন্ধান্ত জানালেও তা গ্রহন করেনি  একতরফা গঠিত কথিত  নির্বাচন কমিটি।  নির্বাচন বর্জনকারীরা মনোনয়ন জমা দেয়ার পর থেকে কথিত নির্বাচন কমিটির  অশুভ কার্যক্রম  উপলব্ধি করে অবশেষে পত্রিকায় বিবৃতির মাধ্যমে কথিত নির্বাচন বর্জন করছেন নিন্মলিখিত প্রার্থীরা যথাক্রমে  আনোয়ারুল ইসলাম কাজল,শামীম আশরাফ শেলী,এস এম নুর হাসান জনি,বিমল সাহা,এস এম ফরিদ রানা,দিলিপ বর্মন,আল মাহমুদ প্রিন্স,মোঃ হেলাল মোল্লা,মোঃ হুমায়ুন কবির, আলমগীর হান্নান, এস এম কামাল হোসেন এবং মোঃ হাসানুর রহমান তানজির। সাথে সাথে নির্বাচনের ফাঁদে না যেয়ে ঐতিহ্যবাহী খুলনা সাংবাদিক ইউনিয়নের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য সকল সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন নির্বাচন বর্জনকারীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

এআই যুগের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে অনুষ্ঠিত হলো ইউনেট ইন্টারন্যাশনাল ইয়ুথ আপস্কিল সামিট ২০২৬

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।