সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেএমপি’র নবাগত পুলিশ কমিশনারের সাথে কেসিআরএ’র সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনারের সাথে কেসিআরএ’র সৌজন্য সাক্ষাৎ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১.৩০ মিনিটে কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ কমিশনারকে কেএমপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু।
এসময় কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার বলেন, নগরীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নাশকতা এবং যেকোনো ফৌজদারি অপরাধ প্রতিহত করতে পুলিশ সদা প্রস্তুত। কারণ আমি বিশ্বাস করি, ‘Prevention is better than cure’ । এছাড়াও পুলিশ কমিশনার সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) এ জেড এম তৈমুর রহমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সদস্য এস এম নূর হাসান জনি, রকিবুল ইসলাম মতি, আওয়াল শেখ, আনিসুর রহমান কবির, মামুন হাওলাদারসহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।