সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি কে মাদক মুক্ত করতে চাই: আব্দুল আউয়াল | চ্যানেল খুলনা

কেসিসি কে মাদক মুক্ত করতে চাই: আব্দুল আউয়াল

কেসিসি মেয়র নির্বাচিত হয়ে খুলনা সিটি কে মাদক মুক্ত করতে চান চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। বুধবার সকালে নির্বাচনী কাজের অংশ হিসেবে নগরীর ৯ নং ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, “যুবকরা এ সমাজের মূল্যবান একটি সম্পদ। সেই মূল্যবান সম্পদের হাতে মাদক তুলে দিয়ে একটি মহল হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে যুব সমাজ। একটি যুবক মাদকে জড়িয়ে ধ্বংস হওয়া মানে একটি পরিবার ক্ষতিগ্রস্থ হওয়া, একটি পরিবার ক্ষতিগ্রস্থ হলে একটি সমাজ ক্ষতিগ্রস্থ হয়। তাই যুবসমাজকে মাদক থেকে বাচাতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আমি ক্ষমতায় এলে, খুলনাকে একটি মাদকমুক্ত নগরী উপহার দিবো”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে, খুলনাকে মাদক মুক্ত করতে: প্রতিটি ওয়ার্ডে ধর্মীয়, সামাজিক ও বিশেষ নাগরিক নেতৃবৃন্দের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি করা হবে। নিয়মতান্ত্রিকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ মিডিয়া সমন্বয়ক এস.এম শাহীন হোসেন, সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।