সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি নির্বাচনে আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহর মনোনয়ন জমা | চ্যানেল খুলনা

কেসিসি নির্বাচনে আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহর মনোনয়ন জমা

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আগুয়ান-৭১ মনোনীত তরুণ মেয়র প্রার্থী আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহবায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী (২৫), আজ ১৬ই জুন, ২০২৩ তারিখ বেলা ২ টার সময় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমাদানের সময় আরও উপস্থিত ছিলেন, আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবিদ শান্ত, যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ, উপদেষ্টা আমিন আল আনাস ও মোঃ কামরুজ্জামান।
মনোনয়ন পত্র জমাদানের পর মেয়র প্রার্থী মোঃ আব্দুল্লাহ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক নীতিমালা প্রনয়ন, জাতীয় নির্বাচনে ব্যালট অথচ এই নির্বাচনে ইভিএমের ব্যবহার এবং বিগত নির্বাচনগুলোর অস্বচ্ছতা এবং মাঠে ভোটারদের জনমত নিয়ে দেখা গেছে জনমনে এই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তীব্র শঙ্কা রয়েছে। আগুয়ান-৭১ তরুণদের পক্ষ থেকে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনে কারচুপি রুখতে জনগণকে সোচ্চার হতে আহ্বান জানান। আগুয়ান-৭১ সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবে। এই নির্বাচনে খুলনার পরিবর্তনকামী মানুষকে ঐক্যবদ্ধ করে নাগরিকের অধিকারের প্রশ্নে আপোসহীন ভাবে কাজ করবে আগুয়ান-৭১।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।