সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক | চ্যানেল খুলনা

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় করোনা ভাইরাসের টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এই টিকার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গভ্যাক্স’।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদনের অনুমোদন পেয়েছেন তারা। কোন প্রতিষ্ঠান টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে তা জানানো হবে আগামী সপ্তাহে।

টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান ডা. আসিফ মাহমুদ।

গত বছরের ২ জুলাই করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের তথ্য জানায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করে। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।