সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে কৃষক লীগ নেত্রী হালিমা আটক | চ্যানেল খুলনা

খালিশপুরে কৃষক লীগ নেত্রী হালিমা আটক

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান। পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করেন। এ সময় পলাশ পালিয়ে যান। খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যায়। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।

তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।