সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে হাসিবুরকে কুপিয়ে হত্যায় মামলা : গ্রেফতার ৪ | চ্যানেল খুলনা

খালিশপুরে হাসিবুরকে কুপিয়ে হত্যায় মামলা : গ্রেফতার ৪

চ্যানেল খুলনা ডেস্কঃখালিশপুর থানাধীন লাল হাসপাতাল এলাকায় হাসিবুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহতের পিতা হাবিবুর রহমান খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার জানান, এ ঘটনার সাথে সাথে খালিশপুর থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অভিযানে ঘটনার সাথে সম্পৃক্ত পৌরসভা মোড়স্থ মৃত আব্দুল কাদেরের পুত্র ইথুম (১৪), গোলাম মোস্তফার পুত্র তুষার (২৩), পিপলস পাচ তলা নতুন কলোনি এলাকার সাকিব (২১), এবং একই এলাকার আ: রহমানের পুত্র নাঈমুর রহমান ফাহিম (১৮), কে গ্রফতার করা হয়। এঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় খালিশপুর থানাধীন লাল হাসপাতালের বিপরীতে এস আর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের ওয়েটিং রুমে ঢুকে ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসিবুর, জুবায়ের এবং রানাকে গুরুতর জখম করে। জখমপ্রাপ্তদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ হাসিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিহত হাসিবুর এর লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি পিরোজপুরে রাজাপুরে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।