সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ফখরুল | চ্যানেল খুলনা

খালেদার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ মে) রাতে ফখরুল ইসলাম আলমগীর ওই হাসপাতালে যান।

খালেদা জিয়ার কিডনি ও হার্টের জটিলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তার চিকিৎসকরা। এ দুই জটিলতাতেই তিনি বেশি ভুগছেন বলে জানিয়েছেন তারা।
কিডনি ও হার্টের চিকিৎসা বাংলাদেশে খুব উন্নত নয়, এজন্য তার বিদেশে চিকিৎসা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে বলে জানান খালেদা জিয়ার চিকিৎসকরা।

সোমবার (১৭ মে) সকালে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাকে এখনো কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। আবার কৃত্রিম অক্সিজেন ছাড়াও শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তার ডায়াবেটিসের মাত্রা আগের মতোই আছে। তবে কিডনিজনিত কিছু সমস্যা এখনো রয়েছে।
১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন জানিয়ে তিনি আরও জানান, খালেদা জিয়া করোনামুক্ত হলেও অন্যান্য জটিলতায় ভুগছেন। তার পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সোমবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে করোনা-পরবর্তী বিভিন্ন জটিলতার চিকিৎসা দিচ্ছেন।

গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ৩ মে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিয়ে যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।